গোপনীয়তা নীতি (Privacy Policy)

Zeport গোপনীয়তা নীতি

সর্বশেষ আপডেট: ৫ নভেম্বর ২০২৬

১. আমরা কোন তথ্য সংগ্রহ করি

মার্চেন্ট হিসেবে রেজিস্ট্রেশনের সময় আপনার নাম, ইমেইল এড্রেস, মোবাইল নম্বর এবং স্টোরের নাম সংগ্রহ করা হয়। এছাড়া আপনার স্টোরের কাস্টমাররা অর্ডার করার সময় তাদের নাম, মোবাইল নম্বর ও ডেলিভারি ঠিকানা ডাটাবেজে সুরক্ষিতভাবে জমা থাকে যেন আপনি পার্সেল পাঠাতে পারেন।

২. তথ্যের ব্যবহার

সংগৃহীত তথ্য শুধুমাত্র আপনার স্টোর পরিচালনা, কুরিয়ার বুকিং প্রসেস, অর্ডার ট্র্যাকিং এবং অ্যাকাউন্টের জরুরি নোটিফিকেশন পাঠানোর কাজে ব্যবহৃত হয়। আমরা কোনো অবস্থাতেই কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার বা আপনার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশ করি না।

৩. তথ্য সুরক্ষা ও নিরাপত্তা

আপনার তথ্যের সর্বোচ্চ সুরক্ষার জন্য আধুনিক এনক্রিপশন (SSL/TLS), সুরক্ষিত ক্লাউড অবকাঠামো এবং নিয়মিত সিকিউরিটি অডিট পরিচালনা করা হয়।

৪. কুকিজ (Cookies)

লগইন সেশন সচল রাখতে এবং ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড ব্রাউজার কুকিজ ব্যবহৃত হয়।

যোগাযোগ: [email protected]
Zeport · ঢাকা, বাংলাদেশ